বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের জন্য দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হওয়া বা তাড়াহুড়ার কিছু নেই। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ চিত্রকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘যখন উপযুক্ত সময় আসবে, তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন সুবিধাজনক মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে জনগণকেন্দ্রিক: দীনেশ ত্রিবেদীবাংলাদেশ-ভারত সম্পর্ক হবে জনগণকেন্দ্রিক: দীনেশ ত্রিবেদী
বৈঠকে দ্বিপক্ষীয় রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারত—উভয় পক্ষেই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে এসবের মাঝেও সামগ্রিক সম্পর্ক এবং সম্ভাবনা ইতিবাচক। তিনি নিজে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দুই দেশের জনগণ—সবাই এই সম্পর্কের বিষয়ে অত্যন্ত আশাবাদী। অতীতে আটকে না থেকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌজন্য বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোনো নির্দিষ্ট একক এজেন্ডা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি বজায় রেখে ভারতের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কূটনৈতিক সম্পর্কের গতিধারা স্বাভাবিক ও ইতিবাচক রয়েছে বলেই উভয় পক্ষ মনে করছে।
More Stories
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বার্তা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনার বিষয়টি উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস...
তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত: ব্রিকস সম্মেলন
ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি...
ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন-শি জিনপিং হাতে হাত রাখলেন, ঐক্যের বার্তা
ভারতের নয়াদিল্লিতে চলছে দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলন। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের এক পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল
ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন...
দিল্লিতে আ.লীগ নেতা বক্তা থাকা সেমিনারের অনুমতি দেওয়া হয়নি
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘নতুন বিতর্ক এড়াতে’ ভারতের নয়াদিল্লিতে একটি সেমিনার শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাব...
তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত: বিবিসির প্রতিবেদন
চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো খুব সাধারণ একটি ই-মেইল কূটনীতিক ও সাংবাদিকদের নজর কেড়েছিল, ওই ই-মেইলে বলা...
