ডিসেম্বরে অস্থিরতা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ডিসেম্বর ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। কোনো অপশক্তি এ মাসে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। সেখানে আনসার ব্যাটালিয়নও থাকবে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।’
তবে এটিকে নতুন কোনো বাহিনী গঠনের পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের নিয়মিত কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো অপরাধ দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বয় সবসময় থাকে। এখনো তা চলছে। সামনে আমরা আরও জোরদার করব।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে অবহেলার বিষয়গুলো নজরে এলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা কেবল তাদের প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না; তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। বিভাগীয় মামলাও করছি। ফৌজদারি অপরাধ করে থাকলে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হচ্ছে।’
এ সময় আনসার সদর দপ্তরের জন্য তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আনসারের জন্য একটি পরিকল্পিত জায়গায় সদর দপ্তর স্থাপন করা। সেই স্বপ্ন আজ পূরণ হলো।
More Stories
জামায়াত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো....
গ্রেফতারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগের মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে...
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের ফেসবুক পোস্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ ও এর উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪...
মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৫৯ বছর। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে...
স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী
স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি ও...
ইন্ডিয়া জোটের বৈঠক : আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে
আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এমন কিছু ঘটতে পারে, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চাপে...
