বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত ব্যাংকিং চ্যানেল কিংবা ট্রাভেল এজেন্সির মুখাপেক্ষী না হয়ে যাত্রীরা নিজেদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তিকৃত হয়, সেগুলোর ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
যেসব বিদেশি বিমানসংস্থার দেশীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের নিজস্ব ব্যবস্থা নেই, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের মাধ্যমে তাদের পরিষেবায়ও সহজে ভ্রমণ করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কেনার এই নতুন সুবিধাটি বার্ষিক নির্ধারিত ‘ভ্রমণ কোটা’-র হিসাবের বাইরে রাখা হয়েছে। তবে টিকিট ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র ও যথার্থতা যাচাই-বাছাই সাপেক্ষে গ্রাহকের কার্ড থেকে নেওয়া অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে সংশ্লিষ্ট ইস্যুকারী ব্যাংক।
More Stories
রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনর্নির্মাণ ও চিকিৎসাসেবা পুনরায় চালু করতে ৫০ লাখ টাকা অনুদান...
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন কবির
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সফর নতুন...
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন সালমান মুক্তাদির
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রশ্নের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর...
দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে,...
নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা: টাইমস অব ইন্ডিয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা চলছে। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও ভারত...
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ...
