আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জিলকদ মাসের শেষ চাঁদের একটি বিরল দিবাকালীন ছবি ধারণ করেছেন। ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে জিলহজের চাঁদ দেখার প্রস্তুতির মধ্যেই শনিবার আবুধাবি থেকে ছবিটি তোলা হয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ছবিটি ধারণ করেছে যৌথভাবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ও সংশ্লিষ্ট আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র।
পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ছবিটি তোলা হয়। তখন চাঁদ সূর্য থেকে প্রায় ৭.৫ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, পর্যবেক্ষণের সময় চাঁদের বয়স ছিল মাইনাস ৮ ঘণ্টা ৩২ মিনিট। অর্থাৎ নতুন চাঁদের জন্ম তখনও হয়নি।
এ কারণে পর্যবেক্ষণ কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, ছবিতে দেখা চাঁদটি জিলকদ মাসের শেষ চাঁদ, জিলহজের প্রথম চাঁদ নয়। রোববারের আনুষ্ঠানিক চাঁদ দেখার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এড়াতেই এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এই চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদুল আজহা এবং হজের সময়সূচি।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, অধিকাংশ মুসলিম দেশে শনিবার ছিল জিলকদের ২৮তম দিন। তবে তুরস্কে ছিল ২৯তম দিন এবং বাংলাদেশে ছিল ২৭তম দিন।
More Stories
ওপেক এবং ওপেক প্লাস ছাড়ছে প্রভাবশালী আরব দেশ, কার্যকর ১ মে
মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রভাবশালী আরব দেশটি ঘোষণা দিয়েছে, আগামী ১ মে থেকে বিশ্বের...
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো : পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মস্কো তার সাধ্যমতো ‘সবকিছু’ করবে। আজ সোমবার (২৭...
যেসব মৌলিক শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের বড়...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
