মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রভাবশালী আরব দেশটি ঘোষণা দিয়েছে, আগামী ১ মে থেকে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর শক্তিশালী জোট-ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে সরে দাঁড়াবে তারা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেয়া এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, তেল উৎপাদন নীতি, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ জ্বালানি কৌশল নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর সৌদি গেজেটের।
সরকারি কর্মকর্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে এবং উৎপাদন নিয়ন্ত্রণে আরও স্বাধীনতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
আমিরাত জানিয়েছে, বাজারের চাহিদা অনুযায়ী তারা ধাপে ধাপে তেল উৎপাদন বাড়াতে থাকবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ কয়েক দশক ধরে বৈশ্বিক তেল উৎপাদন সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওপেক জোট (অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) থেকে সরে আসা আমিরাতের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন ভারসাম্য তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
More Stories
সৌদির ডাকে সাড়া দেননি ট্রাম্প, বাব এল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এই দ্বীপটি জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব...
ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংলাপ এবং...
নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। অপরদিকে এখনো নিখোঁজ আছেন প্রায় দুই হাজার মানুষ। শুক্রবার (২৮...
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় এলাকায় পাহাড় ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো...
ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব
মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল ভিসার...
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ...
