ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে ম্যান্ডেট এসেছে, সেটিকে ইতিবাচকভাবে দেখছে ভারত।
একই সঙ্গে এটি দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বকেও পুনর্ব্যক্ত করছে বলেও মনে করছে বৃহৎ প্রতিবেশী দেশটি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এই শপথগ্রণ অনুষ্ঠানে তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।
ভারত সরকার আরও জানায়, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারকে দৃঢ় করবে।
বিবৃতিতে বলা হয়েছে, জনগণের বিপুল সমর্থনে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ যে ম্যান্ডেট পেয়েছে, তা নয়াদিল্লি ইতিবাচকভাবে দেখছে।
একই সঙ্গে এটি দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বকেও পুনর্ব্যক্ত করছে বলেও মনে করছে ভারত।
More Stories
আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ সাল পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
সচিবের সই ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ প্রতিমন্ত্রীর, ‘অজ্ঞতা’ বললেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া প্রকল্পের ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী...
বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে।...
ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না : মির্জা ফখরুল
দেশের মানুষ এখন সবকিছু বুঝতে পারে উল্লেখ করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে...
সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী
দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায়...
