ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট। এতে প্রায় ২৬০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রাথমিক পরীক্ষা শেষে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) ঘোষণা করা হয়। এরপর থেকে ফ্লাইটটি আর উড্ডয়ন করতে পারেনি।
যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর ত্রুটির কথা জানিয়ে প্রায় আট ঘণ্টা তাঁদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করানো হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।
পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে জানান যাত্রীরা।
যাত্রীদের আরও অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাঁদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়নি। দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে। লাগেজে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন থাকায় অনেক যাত্রী সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।
ফ্লাইটের যাত্রী ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আবু সাঈদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এসব ভোগান্তির কথা জানান।
আরেক যাত্রী মো. রোকন উর রহমান বলেন, ফ্লাইটে থাকা অনেক প্রবীণ যাত্রী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।
রোমে যাচ্ছে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটির ত্রুটি মেরামতের জন্য ঢাকায় থাকা প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। এগুলো বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পৌঁছানোর কথা।
বিমানের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত S2-AJY উড়োজাহাজটি বর্তমানে ফিউমিচিনো বিমানবন্দরে এওজি অবস্থায় রয়েছে।
বিমানের সর্বশেষ সময়সূচি অনুযায়ী, ত্রুটি মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষ হলে শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টায় রোম থেকে ঢাকার উদ্দেশে উড়তে পারে বিজি-৩০৬। সে ক্ষেত্রে ৯ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তবে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়বে কি না, তা কারিগরি ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার ওপর নির্ভর করছে।
এদিকে একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা–রোম–টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। উড়োজাহাজটি সচল না হওয়া পর্যন্ত ওই ফ্লাইটের যাত্রা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
More Stories
এক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। তাদের মধ্যে...
প্রবাসী ও শিক্ষার্থীদের কড়া সতর্কবার্তা দিল মস্কোর বাংলাদেশ দূতাবাস
রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে পড়ে যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কোর বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি...
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।...
১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল: ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি
ইতালিতে পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা নিয়ে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের এক...
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায়...
