মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বিভিন্ন আবাসিক এলাকা এবং বিদেশিদের অধিক উপস্থিতি রয়েছে এমন স্থানে পরিচালিত দুই দিনব্যাপী অভিযানে মোট ১ হাজার ৪৩ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে পরিচালিত অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।
এ ছাড়া ৩২৮ জন ইন্দোনেশীয়, ১৮৬ জন মিয়ানমারের, ৫৫ জন ভারতীয়, ২২ জন নেপালি এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
জাকারিয়া শাবান বলেন, সাধারণ মানুষের অভিযোগ, অভিবাসন বিভাগের গোয়েন্দা তথ্য এবং নির্দিষ্ট আবাসিক এলাকায় বিদেশিদের অনিয়ন্ত্রিত উপস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিদেশিদের উপস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ায় আমরা আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করেছি।’
গ্রেফতার এড়াতে নথিপত্রহীন বিদেশিদের চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। এই কর্মসূচির আওতায় বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধের মাধ্যমে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
More Stories
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি...
নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’
আমেরিকার শীর্ষ দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বছরের সেরা ৫০টি রেস্তোরাঁর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে নিউ জার্সির বাংলাদেশি খাবারের দোকান...
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস
ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত...
মালয়েশিয়া প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড
নিউইয়র্কের ব্রুকলিনে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। অ্যাডাল্ট ডে...
যুক্তরাজ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় হাফেজ সাদ মুহাম্মদ নূর
যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। হাফেজ সাদ নূর রাজধানীর মিরপুর...
