মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে উত্তেজনা বৃদ্ধির পর ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান এবং তারা আর হামলার মুখে পড়তে চান না। খবর বার্তা সংস্থা আনাদোলু।
শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে বলেন, দেখুন, এটা স্পষ্ট—তারা চায় না আরও হামলা হোক। তারা একটি চুক্তি করতে চায়। সুতরাং, দেখা যাক কী হয়।
ওয়াশিংটন ও তেহরান গত ১৮ জুন একটি ‘কাঠামো চুক্তি’ স্বাক্ষর করে এবং চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু করে, কিন্তু নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরে থমকে যায়।
গত মাসে ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর উত্তেজনা আবার বেড়ে যায়। এর জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ আশপাশের অঞ্চলজুড়ে প্রতিশোধমূলক হামলা চালায়।
ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং শীঘ্রই একটি চুক্তি হতে পারে।
More Stories
ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধ করতে...
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র...
ডোনাল্ড ট্রাম্প চান ইংল্যান্ড জিতুক বিশ্বকাপ
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ছিটকে যাওয়ার পর, থ্রি লায়ন্সদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের...
সোশ্যাল মিডিয়ার তথ্য গোপনে মিলবে না মার্কিন ভিসা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত...
ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’
ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। নতুন নাম হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে....
ইরানিরা ‘জঘন্য, হিংস্র ও অসুস্থ মানুষ’, বললেন ট্রাম্প
রস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের শীর্ষ নেতৃত্ব ও দেশটির নাগরিকদের নীতি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
