যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধ করতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটি এমন কিছু পুরুষ মশা ছাড়ছে, যেগুলো ‘ওলবাকিয়া’ নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো পরিবেশ উন্মুক্ত করার পর প্রজননের জন্য কামড়ানো স্ত্রী মশাগুলোকে খুঁজে বের করবে। ব্যাকটেরিয়ার প্রভাবে স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে আর কোনো বাচ্চা ফুটবে না। তাছাড়া পুরুষ মশা মানুষকে কামড়ায় না বিধায় সাধারণ মানুষের জন্য এর কোনো উপদ্রব বা স্বাস্থ্যঝুঁকি নেই।
বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে জানান, এগুলো যখন স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন স্ত্রী মশাটিও মূলত সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়। মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই জৈবিক পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটিই প্রথম নয়; এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।
More Stories
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র...
ডোনাল্ড ট্রাম্প চান ইংল্যান্ড জিতুক বিশ্বকাপ
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ছিটকে যাওয়ার পর, থ্রি লায়ন্সদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের...
সোশ্যাল মিডিয়ার তথ্য গোপনে মিলবে না মার্কিন ভিসা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত...
ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’
ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। নতুন নাম হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে....
ইরানিরা ‘জঘন্য, হিংস্র ও অসুস্থ মানুষ’, বললেন ট্রাম্প
রস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের শীর্ষ নেতৃত্ব ও দেশটির নাগরিকদের নীতি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ, ২০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী ছবিতে পাথর নিক্ষেপ করেছেন...
