সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বাংলাদেশ ব্যাংক ছাড়ার সময়ে কর্মকর্তাদের হট্টগোল এবং তার উপদেষ্টা আহসান উল্লাকে ঘাড় ধরে বের করার ঘটনাকে মব বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিরোধীদলীয় নেতা এ কথা লিখেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই।
জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট; এর পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।
শফিকুর রহমান বলেছেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের উৎপাতের খবর পাওয়া যাচ্ছে।
সরকারকে সতর্ক করে বিরোধীদলীয় নেতা লিখেছেন, সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। দলীয় আনুগত্য নয়; যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।
এদিকে বৃহস্পতিবার মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বৈঠক করেছেন ঢাকা-১৫ আসনের এমপি শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন।
এই তিন সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধে বৈঠকে আলোচনা হয় বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
More Stories
আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে: পাটওয়ারী
আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার...
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি, বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের...
সরকার জামায়াত ও ১১ দলীয় জোটকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপনাহিদ ইসলাম বলেন, ‘সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামায়াত ও ১১...
সাধারণ জনগণকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ জনগণকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম...
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার...
বাজেট উৎপাদন-বিনিয়োগ-ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উৎপাদন, বিনিয়োগ এবং ব্যবসাবান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল...
