কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি ও হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন মোস্তাক মিয়া। সেই সময় তিনি এই অভিযোগ তোলেন।
মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এনসিপির বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের বাইরে থাকা হাসনাত আব্দুল্লাহ এখন সংসদ সদস্য। সেই সময়ে কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে টাকা নেওয়ার অভিযোগ সামনে আনলেন মোস্তাক মিয়া।
তিনি বলেন, “কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে আসিফ মাহমুদ ১৫ কোটি ও হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্বের টাকা। এই হলো সমন্বয়কদের অবস্থা। তারা মুখে মুখে বাংলাদেশের সমন্বয়ের রাজনীতির কথা বললেও তাদের মধ্যেই এটা ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে তাদের চরিত্র ছিল এ রকম।”
মোস্তাক মিয়া আরো বলেন, “আজ বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের নেতা তারেক রহমান এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা কাজ করছি। আজকে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতির চাপ তার ঘাড়ে এসে পড়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম প্রমুখ।
More Stories
আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি...
২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা-৪ আসনের (দেবীদ্বার) এই সংসদ সদস্য...
দেশ কারও একার বা কোনো পরিবারের না: প্রধানমন্ত্রী
দেশ কারও একার বা কোনো পরিবারের না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর জুরাইনে...
প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে প্যারিসকে...
সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ
বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় সীমান্তে অপেক্ষার চিত্রটা আজও বদলায়নি। গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট...
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯...
