বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দেশে এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে যেখানে একদিন হয়তো কোনো এতিম সন্তান দেশের প্রধানমন্ত্রী হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন জামায়াত আমির। নিজের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের বসিয়ে তাদের পাশেই বসে প্রথম রমজানের ইফতার সম্পন্ন করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে।
ইফতার-পূর্ব বক্তব্যে জামায়াত আমির সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে জামায়াত প্রস্তুত। তবে সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করে, তবে আমরা নীরব থাকব না।’ তিনি সকল ক্ষেত্রে সরকারকে আল্লাহর প্রতিপালন ও বিধান মেনে চলার আহ্বান জানান।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে দেশের উন্নতির জন্য দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসাত্মক রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে। সাংবাদিকদের এই চাকরিচ্যুতি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের পথে বড় অন্তরায়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাসহ বিপুল সংখ্যক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
More Stories
আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ সাল পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
সচিবের সই ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ প্রতিমন্ত্রীর, ‘অজ্ঞতা’ বললেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া প্রকল্পের ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী...
বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে।...
ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না : মির্জা ফখরুল
দেশের মানুষ এখন সবকিছু বুঝতে পারে উল্লেখ করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে...
সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী
দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায়...
