বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সুবিধাজনক সময়ে পরিবারসহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বার্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশেষ করে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন বলে উল্লেখ করেছেন।
নরেন্দ্র মোদি আরও বলেছেন, দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ একে অপরের টেকসই উন্নয়নে অনুঘটক হয়ে উঠতে পারে। কাজ করতে পারে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে।
বার্তার শেষে সুবিধাজনক সময়ে তারেক রহমানকে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদি। বলেছেন, ‘ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।’
গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, দুজনের মধ্যে ফোনালাপও হয়েছে।
এক্স পোস্টে নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তাঁর (তারেক) যে প্রচেষ্টা, তাতে আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি।’ বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও উল্লেখ করেছিলেন মোদি।
More Stories
সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমীরের
গণরায়ের বাস্তবায়ন, ফারাক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল।...
বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে ফখরুল
ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা...
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে।...
প্যারোলে মুক্তি পেয়েও পড়া হলো না জানাজা, মায়ের লাশ ছুঁয়ে কাঁদলেন যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি...
মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল...
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (...
