যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশ কমানো হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আগে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্কহার ছিল২০ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। পোশাক খাতের এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন রপ্তানিকারকেরা।
শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
পূর্বের নিয়ম অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর নির্ধারিত ১৫ শতাংশ শুল্ক ছিল, পরিবর্তন ও পালটা শুল্কের প্রভাবে মোট শুল্কের পরিমাণ ৩৪ শতাংশে গিয়ে দাঁড়াবে কিনা এই বিষয়ে এখনও সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এই চুক্তির আরেকটি বড় সুবিধা হচ্ছে— অ্যামেরিকা থেকে আমদানি করা তুলা ও ফাইবার দিয়ে তৈরি পোশাক অ্যামেরিকাতেই রপ্তানি করলে সে ক্ষেত্রে আর কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
যদিও চুক্তি স্বাক্ষরের পরপরই বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে আগামীকাল বেলা আড়াইটায় চুক্তির সার্বিক দিক তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য এবং আমদানি করে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য।
এই নতুন চুক্তি বাংলাদেশের রপ্তানি খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
