স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনী সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? আমি আপনাদের কাছে পরিষ্কার জানতে চাই—পারি? পারি না ভাই। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন, আমার দেশ বাংলাদেশ, আমি স্বাধীন দেশে বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘এই দেশ যে বিশ্বাস করে না, সে আমার দেশের উন্নতি করবে কেমন করে? তারা তো এই দেশটাকেই বিশ্বাস করে না। আমরা সে জন্য পরিষ্কার করে বলতে চাই, আমরা জামায়াতে ইসলামীকে এই জন্য ভোট দেব না, জামায়াতে ইসলামী বিশ্বাসযোগ্য নয়। কারণ তারা আমাদের স্বাধীনতা-সার্ভভৌমত্বের প্রশ্নে রক্ষা করতে পারবে কি? পারবে না।’
তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির ভোটটা আমার দেশের স্বাধীনতাকে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা বড় সুযোগ এসেছে। সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই।’
মির্জা ফখরুল বলেন, “জামায়াতকে আগে দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখছি, তার আগে আমাদের বাবা-চাচারা দেখছে। আমার আব্বা মির্জা রুহুল আমিন চোখা মিয়া প্রায় সময় বলতেন, ‘জামায়াত থেকে সাবধানে থাইকো।
আমি বলতাম কেন—তিনি বলতেন জামায়াত একটা মুনাফেক দল। কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম।”
তিনি বলেন, ‘জামায়াত পাকিস্তান আন্দোলনে সমর্থন করেনি। এটা সত্য কথা, ইতিহাসের কথা। আবার ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতারযুদ্ধ শুরু করলাম তখন তারা বিরোধিতা করল, আমার স্বাধীনতার বিরোধিতা করল।
বলল, পাকিস্তান ভাঙার কোনো দরকার নাই। পাকিস্তান কি আমরা ভাঙছি স্বাদে? পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার শুরু করছে, আমাদের গুলি করে মারতে শুরু করছে; তখনই না আমরা যুদ্ধ করে পাকিস্তান ভাঙছি। পাকিস্তানি সেনাবাহিনী আমার দেশের লোককে গুলি করে হত্যা করছে, ৩০ লাখ মানুষকে হত্যা করছে। ২ লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট করছে। সে সময় জামায়াত পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচিত হলে সারের সংকট দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন।
More Stories
লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির...
ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম...
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার...
বাংলাদেশের শ্রমবান্ধব নীতিমালা নিয়ে সন্তোষ মার্কিন প্রতিনিধিদলের
বাংলাদেশের শ্রমবান্ধব নীতিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধিদল। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে...
‘বালিশ কাণ্ডের’ নিরীক্ষা প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। উপস্থাপিত ৩৮টি অডিট...
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন...
