বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদ। তিনি বলেন, ‘ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।’
সোমবার (৩ জানুয়ারি) তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী প্রচারণা শেষে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ‘তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছেড়ে দে’, ‘তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে’ স্লোগান দেন হান্নান মাসউদ।
তিনি বলেন, আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা দিচ্ছে কার্ড। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা সবকিছু গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো, ইনশাল্লাহ। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ। ১২ তারিখ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াত নেতা আবদুল কাদের, এনপিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
More Stories
সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমীরের
গণরায়ের বাস্তবায়ন, ফারাক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল।...
বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে ফখরুল
ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা...
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে।...
প্যারোলে মুক্তি পেয়েও পড়া হলো না জানাজা, মায়ের লাশ ছুঁয়ে কাঁদলেন যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি...
মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল...
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (...
