মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ‘দারুণ বন্ধুত্ব’ গড়ে উঠেছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে জিনপিংকে অভ্যর্থনা দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প জানিয়েছেন, শি হলেন প্রথম চীনা নেতা যিনি হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক সফরে এসেছেন। ২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তাদের মধ্যে ‘সত্যিই এক দারুণ বন্ধুত্ব’ গড়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হোয়াইট হাউসে শি-র সঙ্গে এটিই আমার প্রথম সাক্ষাৎ। তিনি যখন শেষবার এখানে এসেছিলেন, তারপর থেকে অনেক কিছুই বদলে গেছে।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, যৌথ প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীন ‘ বিভিন্ন বিষয়ে ব্যাপক অগ্রগতি’ সাধন করেছে।
তিনি জানান, তারা একটি ‘আরো ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন, যার মধ্যে রয়েছে ‘মার্কিন কৃষক ও খামারিদের জন্য নতুন বাজারে প্রবেশের সুযোগ।’
ট্রাম্প বলেন, উভয় পক্ষ ‘নিরাপত্তা, প্রযুক্তি এবং সুপার ইন্টেলিজেন্স’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করবে। এসব ক্ষেত্রে আজ যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, তা ‘আগামী বহু দশক ধরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে।’
অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের উভয় দেশই মূলত একই ধরনের কাজ করে—এবং আমরা এ বিষয়টি ও আমাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত।”
More Stories
ট্রাম্পের পোস্টে বাংলাদেশের নাম
বাংলাদেশের নাম উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। সেখানে তিনি বাংলাদেশ ও তুরস্কের মোট ১১১টি...
জাতিসঙ্ঘে ট্রাম্পের ভাষণে যত মিথ্যা দাবি
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে মঙ্গলবারের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্রের তেল মজুত,...
নিউইয়র্কে পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন গোয়েন্দা সংস্থা...
জাতিসংঘে সিএনএনের সাংবাদিককে দেখে ‘ক্ষেপে গেলেন’ ট্রাম্প
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের...
ট্রাম্প কি ভয়ে আছেন?
মধ্যপ্রাচ্যে নতুন করে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটন...
লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম...
