বাংলাদেশের নাম উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। সেখানে তিনি বাংলাদেশ ও তুরস্কের মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার কথা জানিয়েছেন। আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্প (অপশন) রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারকদের জন্য বড় দিন।’
তিনি জানান, তুরস্ক ও বাংলাদেশ মিলে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে।
পোস্টে ট্রাম্প এ উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য বিভাগের (Department of Commerce) সহায়তার কথাও উল্লেখ করেন। তার কথায়, এসব উড়োজাহাজ বিক্রির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের বিক্রি ও বড় পরিমাণ মার্কিন রপ্তানি হবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এতে সহায়তা পাবে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থন করলে কোম্পানি আরও শক্তিশালী হয়। পোস্টের শেষে তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান।
এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে সম্পূরক চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
তুরস্কের ক্ষেত্রে মার্কিন বাণিজ্য দপ্তরের পৃথক এক ঘোষণায় বলা হয়েছে, টার্কিশ এয়ারলাইনস ৭৫টি পর্যন্ত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার বিষয়ে ৩০ বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক চুক্তি করেছে এবং আরও ১৫০টি ৭৩৭ ম্যাক্স কেনার আগ্রহ জানিয়েছে।
More Stories
চীনা প্রেসিডেন্টের সঙ্গে ‘দারুণ বন্ধুত্বে’র দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ‘দারুণ বন্ধুত্ব’ গড়ে উঠেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে জিনপিংকে অভ্যর্থনা...
জাতিসঙ্ঘে ট্রাম্পের ভাষণে যত মিথ্যা দাবি
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে মঙ্গলবারের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্রের তেল মজুত,...
নিউইয়র্কে পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন গোয়েন্দা সংস্থা...
জাতিসংঘে সিএনএনের সাংবাদিককে দেখে ‘ক্ষেপে গেলেন’ ট্রাম্প
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের...
ট্রাম্প কি ভয়ে আছেন?
মধ্যপ্রাচ্যে নতুন করে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটন...
লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম...
