প্রবাসী এবং বিদেশযাত্রীদের নানা প্রয়োজনীয় তথ্য দিতে হটলাইন নম্বর চালু করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখা। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হটলাইন চালু করা হয়। এখন থেকে ০১৩২০০০০৭৫৮৮ নম্বরে ফোন দিয়ে প্রবাসী কিংবা বিদেশ যাত্রীরা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারবেন।
ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য দিতে দেশে প্রথমবারের মতো এই হটলাইন সেবা চালু করা হলো। সাতদিনে ২৪ ঘণ্টা ধরেই সক্রিয় থাকছে হট লাইনের নম্বর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, নতুন এই উদ্যোগ আকাশপথের যাত্রীদের ভোগান্তি কমাবে বলে তারা আশা করছেন। যাত্রীরা হটলাইনে কল দিয়ে হালনাগাদ ইমিগ্রেশন তথ্য পাবেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, গত সপ্তাহে এই হটলাইন সেবা চালুর পর আপাতত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্টিকারের মাধ্যমে সীমিত আকারের প্রচারণা চালানো হয়েছে। এখন প্রায় প্রতিদিন একটি-দুটি করে কল পাওয়া যাচ্ছে। হট লাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে আরও প্রচারণা চালানো হবে।
ওই সূত্র জানায়, ফোন দিয়ে তার ভ্রমণ নিষেধাজ্ঞা, পাসপোর্টের মেয়াদ এবং ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করছেন লোকজন। কেউ কেউ নিজের লাগেজ না পাওয়া, ফ্লাইট ছাড়ার সময়ও জানতে চাচ্ছেন। প্রবাসীদের কেউ কেউ জানতে চাচ্ছেন— মামলা থাকলে দেশে প্রবেশ করা যাবে কি না।
ইমিগ্রেশন পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, বেশির ভাগ ফোন আসছে যে, মামলা রয়েছে—এমন ব্যক্তি দেশ ছাড়ছেন, ওই ব্যক্তি যেকোনো সময়ে দেশ ছাড়তে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশত্যাগে বাধা দেওয়ারও অনুরোধ আসছে।
ওই কর্মকর্তা বলেন, এই ধরনের অনুরোধ আসলেও ইমিগ্রেশন পুলিশের পক্ষে আইনগতভাবে কিছু করার সুযোগ থাকে না। কারণ কারো দেশত্যাগ ঠেকাতে আইনগত কিছু প্রক্রিয়া এবং আদালতের নিষেধাজ্ঞা থাকতে হয়।
কর্মকর্তারা বলছেন, তারা শুধু ইমিগ্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যই দিতে পারবেন। তাই লাগেজ হারালে পাওয়া যাবে কীভাবে বা ফ্লাইট কখন-এই ধরনের তথ্য দেওয়া সম্ভব নয়। তাই ইমিগ্রেশন সংক্রান্ত কাজে হটলাইন ব্যবহারের অনুরোধও করেন তারা।
More Stories
১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত: সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “১৮০ দিনের ব্যর্থতার জন্য...
মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
দীর্ঘ দিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খোলায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে যেতে ইচ্ছুক শ্রমিক ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টরা। এজন্য...
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু...
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২১ থেকে ২৯ সেপ্টেম্বর...
ছয় মাসে একটা কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না
ছয় মাসে সরকার একটা কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাস...
জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা...
