জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং বিরোধী দলসহ জনগণের সহযোগিতা চাওয়া। কিন্তু, তা না করে সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”
রবিবার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান কর্মসূচি নিয়ে বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এই তরুণ সংসদ সদস্য বলেন, “সরকার সংকট স্বীকার না করে ১৮০ দিনের সাফল্য তুলে ধরার চেষ্টা করছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং বিভ্রান্ত করার শামিল। আমরা যখনই জনগণের কাছে যাচ্ছি, মানুষ তাদের ভোগান্তির কথা বলছে। এই প্রতারণার রাজনীতির শুরু হয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুনর্গঠন করা উচিত। প্রয়োজনে বিরোধী দল সরকারকে নীতিগতভাবে সহযোগিতা করবে।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা ভেবেছিলাম হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন হবে। কারণ, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির মোটেও উন্নতি হয়নি। যেসব মন্ত্রণালয় ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে, সেগুলো নিয়ে সরকারের মন্ত্রণালয় পুনর্গঠন করা উচিত। সেক্ষেত্রে বিরোধী দল প্রয়োজনে সরকারকে নীতিগতভাবে সহায়তা করবে।”
তিনি বলেন, “সরকারের প্রথম ১৮০ দিনে অপরিকল্পিত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। একইসঙ্গে সরকারের প্রতি জনগণের যে আস্থা প্রয়োজন, তা তলানিতে গিয়ে ঠেকেছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, দাবি করে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি উন্নত হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।
নাহিদ ইসলাম বলেন, “জ্বালানি সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট— সবকিছু মিলিয়ে দেশে সংকট তৈরি হয়েছে। ঢাকাতেও লোডশেডিং হচ্ছে। গ্যাসের দাম ও সিলিন্ডারের দাম বেড়েছে। কয়েকশ কারখানা বন্ধ হয়েছে। ব্যবসায়ীরা একদিকে চাঁদাবাজির ভোগান্তিতে রয়েছেন, অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না। কৃষকরাও সার সংকটে ভুগছেন।”
সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, “দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, তার একটি পরিকল্পনা রয়েছে এবং তিনি দেশ ও অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন। কিন্তু, ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভা পুনর্গঠন করতে হয়েছে। এতে বোঝা যায়, সরকারের পরিকল্পনা ও হোমওয়ার্ক যথাযথ ছিল না।”
তিনি বলেন, “এই মন্ত্রিপরিষদকে আরো পরিবর্তন করতে হবে। কারণ, বেশিরভাগ মন্ত্রীই তাদের কার্যক্রমে ব্যর্থ হবেন। সরকারের কাছে দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই।”
সরকার বিরোধী দলের কাছে পরিকল্পনা চাইলেও বিরোধী দল আগেই ইশতেহার, বাজেট এবং বিকল্প বাজেটের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব দিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। জ্বালানি সংকট নিয়ে সংসদীয় কমিটিতেও ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লং মার্চ শুরু হবে। এতে ১১ দলের নেতাকর্মীদের পাশাপাশি গণতন্ত্রকামী সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আশাবাদী, এই লং মার্চে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এটিকে সফল করবেন। বিশেষত যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, সেই তরুণদের আমরা লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রতি সরকারের কমিটমেন্টের কাজ শুরু করা উচিত।”
জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ জাতীয় সংকট মোকাবিলায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।
More Stories
যাত্রী ভোগান্তি কমাতে ইমিগ্রেশন পুলিশের হটলাইন সেবা চালু
প্রবাসী এবং বিদেশযাত্রীদের নানা প্রয়োজনীয় তথ্য দিতে হটলাইন নম্বর চালু করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখা। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
দীর্ঘ দিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খোলায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে যেতে ইচ্ছুক শ্রমিক ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টরা। এজন্য...
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু...
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২১ থেকে ২৯ সেপ্টেম্বর...
ছয় মাসে একটা কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না
ছয় মাসে সরকার একটা কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাস...
জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা...
