‘ধর্মীয় নিপীড়নের’ কারণে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে আবেদন করেছেন, তারা আগামী ছয় মাসের মধ্যেই নাগরিকত্ব পাবেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় এমন ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি আমার প্রতিশ্রুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের এ বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে।’
তিনি আরো জানান, সিএএর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের ৮টি জেলা সংগ্রাহক বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে কর্তৃত্ব দিয়েছে।
সব শরণার্থীকে সম্মানের সঙ্গে অবশ্যই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সংগ্রাহকদের সিএএর অধীনে বিচারাধীন আবেদনগুলো নিষ্পত্তি করার ক্ষমতা দেয়।
অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অমিত শাহ বলেন, ‘আমরা যখন সিএএ এনেছিলাম, তখন তিনি আমাকে নিয়ে উপহাস করেছিলেন। মমতাদিদি, আপনি এই আইন কার্যকর করতে রাজি হননি, কিন্তু আপনাকে ও আপনার সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছে।
এ সময় রাজ্য সরকার সব ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করে পশ্চিমবঙ্গ থেকে বহিষ্কার করবে বলেও সতর্ক করেন তিনি।
More Stories
শেখ হাসিনা ও হাদি হত্যায় গ্রেপ্তারদের প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের প্রত্যর্পণ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটি...
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিকে যুক্ত করায় কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সোয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার...
নরেন্দ্র মোদির কাছে বার্তা নিয়ে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক কূটনৈতিক পর্যায়ে ব্যস্ততার মধ্যে মঙ্গলবার এ...
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানিয়েছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের...
হাসিনাকে ফেরত ও হাদি হত্যার আসামিদের হস্তান্তরের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া...
