রস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের শীর্ষ নেতৃত্ব ও দেশটির নাগরিকদের নীতি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা স্মারকের ফলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বিমান হামলার পর সম্পূর্ণ ভেস্তে গেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, সব শেষ।
স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) আঙ্কারার সম্মেলনস্থলে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুদ্ধবিরতি কি শেষ? সমঝোতা স্মারকটি কি তবে মৃত? জবাবে ট্রাম্প বলেন, এটি খুবই চমৎকার একটি প্রশ্ন। আমার কাছে মনে হয়, হ্যাঁ, এটি শেষ। খবর বিবিসির।
ইরানি নেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি ওদের সঙ্গে আর কোনো রকম সম্পর্কে জড়াতে বা আলোচনা করতে চাই না। ওরা জঘন্য। ওরা মানসিকভাবে অসুস্থ মানুষ। কিছু অসুস্থ মানুষ ওদের নেতৃত্ব দিচ্ছে। একই সঙ্গে ওরা অত্যন্ত হিংস্র ও সহিংস।
পরমাণু অস্ত্র প্রসঙ্গে তেহরানকে কাঠগড়ায় তুলে ট্রাম্প যোগ করেন, ওদের হাতে যদি কোনো পারমাণবিক অস্ত্র থাকত, তবে ওরা সেটা নির্দ্বিধায় ব্যবহার করত। তাই আমার দিক থেকে এই চুক্তির অধ্যায় এখানেই শেষ।
যুক্তরাষ্ট্রের প্রধান দুই নেগোশিয়েটর বা মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও নিজের জামাতা জ্যারেড কুশনারের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা চালিয়ে যেতে চায়, তারা ভালো মানুষ। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমি মনে করি ওদের (ইরান) সঙ্গে চুক্তি করা মানে স্রেফ সময়ের অপচয়। ওরা আস্ত মিথ্যাবাদী।
চুক্তি ভঙ্গের উদাহরণ দিয়ে ট্রাম্প পাশে থাকা ন্যাটো মহাসচিব মার্ক রুটের দিকে ইঙ্গিত করে বলেন, আমি যদি ওনার (মার্ক রুট) সঙ্গে কোনো চুক্তি করি, তবে আমাদের মধ্যে একটা চুক্তি সম্পন্ন হলো। উনি বাইরে গিয়ে সেই অনুযায়ী কথা বলবেন। কিন্তু আমরা (যুক্তরাষ্ট্র ও ইরান) যখন একটা চুক্তি করলাম, সবাই একমত হলো যে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। অথচ চুক্তি করার পরপরই ওরা (ইরান) বাইরে গিয়ে গণমাধ্যমকে বলল, আমরা তো এই বিষয়ে কোনো কথাই বলিনি। ওদের মগজে সমস্যা আছে, ওরা পুরোপুরি উন্মাদ। আমার দিক থেকে সবকিছু শেষ।
More Stories
সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া...
ট্রাম্পের মেয়াদে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ২ লাখ ৫০ হাজারের বেশি ভিসা বাতিল করেছে। একই সময়ে বিদেশিদের ভিসা...
যুক্তরাষ্ট্রে বিদেশি সাংবাদিকদের ভিসা পেতে সোশ্যাল মিডিয়া নজরদারি; বাড়তে পারে কড়াকড়ি
যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করতে ইচ্ছুক বা ভিসার আবেদনকারী বিদেশি সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্ট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে...
পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্বে ২০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করবেন হেগসেথ: মার্কিন গণমাধ্যম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্বের পদ ২০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিতে পারেন। এর মধ্য দিয়ে প্রত্যাশিত...
চীনা প্রেসিডেন্টের সঙ্গে ‘দারুণ বন্ধুত্বে’র দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ‘দারুণ বন্ধুত্ব’ গড়ে উঠেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে জিনপিংকে অভ্যর্থনা...
ট্রাম্পের পোস্টে বাংলাদেশের নাম
বাংলাদেশের নাম উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। সেখানে তিনি বাংলাদেশ ও তুরস্কের মোট ১১১টি...
