বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র যারা করছে, তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকেন। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হয়েছে, ‘গুপ্ত’। জনগণ তাদের ‘গুপ্ত’ নামে ডাকে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর রাজেন্দ্রপুর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যখনই সময় হয় তারা রূপ বদলায়। বিভিন্ন পরিস্থিতিতে তারা রূপের পরিবর্তন করে। এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা নয়, জনগণকে অপমান করে।’
তিনি বলেন, ‘জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ- মেয়েদের নিয়ে গুপ্তদলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ।’
তিনি আরও বলেন, ‘তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা। যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেন, খারাপ কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে, তারা কীভাবে সৎ লোকের শাসন দেবে, সেই প্রশ্ন-ও তুলেন তারেক রহমান।’
ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে চলমান ষড়যন্ত্রকে ১২ তারিখে রুখে দিতে পারলে ১৩ তারিখ থেকে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি।
তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করাসহ নানা দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।
More Stories
রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪...
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ...
রাষ্ট্রপতির পদ শূন্য: ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
রাষ্ট্রপতির পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ...
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির
আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই)...
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ভারতে নির্বাসনে...
