প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে সরকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান আজ এ কথা বলেন।
তিনি শনিবার দুপুরে সিলেট রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা- ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় সচিব আব্দুন নাসের খান আরও বলেন, বাংলাদেশ প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে এসেছে। এই দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
এ সময় সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তুলতে জমি, কাগজপত্র ও নিরাপত্তা প্রদানসহ সব ধরনের ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তৃতায় সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেটকে লন্ডনের মতো বানানোর জন্য যা যা করার দরকার, তা করা হবে। এই দেশকে সেভাবে গড়তে হলে, দেশে ইনভেস্ট করতে হবে।
সিলেট মহানগর পুলিশ প্রবাসীদেরকে নিরাপত্তা প্রদান করাসহ সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রেমিট্যান্স এদেশের অর্থনীতির এনার্জি। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না, তারা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে মর্যাদার আসনে নিয়ে গেছেন।
এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট শহরে প্রবাসী পল্লী তৈরির কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে তা দৃশ্যমান করার চেষ্টা চলছে।
বিশেষ সেই পল্লীতে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এবং তারা যেনো সেখানে নিরাপদে সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন, সেই প্রচেষ্টাও থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
এছাড়া বিশ্বের ১২টি দেশ থেকে আসা প্রবাসীরা তাতে অংশ নেন।
জেলা প্রশাসন জানায়, গত ১৬ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে।
গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। ২০ দিনে ছয় ক্যাটাগরিতে ৫৮২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৩ জনকে সম্মাননার জন্য নির্ধারণ করে বাছাই কমিটি।
ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও বাংলাদেশী পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।
এদিকে, প্রবাসী সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে শনিবার সকাল ১০টায় নগরের কিনব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে শেষ হয়।
সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
More Stories
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায়...
অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকে থাকা দুই বাংলাদেশি যুবক দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা দাবি করেছেন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে...
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারকে আরও গতিশীল, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করতে ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান অনুমতি প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে...
কে এই আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদা
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ধনকুবের রবিন খুদা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড...
কফিনবন্দি হয়ে দুই প্রবাসীর লাশ ফিরল সাতক্ষীরায়
কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। রোববার সকালে...
