দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো পাঁয়তারা এবং সীমান্তের ওপার থেকে আসা উসকানি ও অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরস্থ জামি’আ হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের দাবি-দাওয়াগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোয় এনে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
বিগত ১৬-১৭ বছরের শাসনের সমালোচনা করে সালাহ্উদ্দিন আহমদ বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং এর সুষ্ঠু বিচার হবে।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা এবং থানা, হাসপাতাল ও বাড়িঘরে অগ্নিসংযোগের উস্কানি দেওয়া হচ্ছে।
সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে এবং আইনানুগ পন্থায় তাদের মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
More Stories
যুবসমাজ ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতে দেবে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতে দেবে...
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নাশকতা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
আমরা ভারতে ঢুকে হাসিনাকে ধরে দেশে এনে ফাঁসিতে ঝুলাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা...
রয়টার্স এক্সক্লুসিভ: বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এর প্রভাব...
লস এঞ্জেলেস এক্টিং একাডেমির সফল কর্মশালা সমাপ্ত
প্রখ্যাত অভিনেতা আনিসুর রহমান মিলনের পরিচালনায় লস এঞ্জেলেসের বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘লস এঞ্জেলেস এক্টিং একাডেমি’ আয়োজিত থিয়েটার ও...
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: শেখ হাসিনার ফেরা নিয়ে হুমায়ুন কবির
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...
