বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতে দেবে না, বাংলার মাটিতে বসতেও দেবে না। গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অথচ একটি দল সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গেই গণভোটের রায় অস্বীকার করেছে। এর মধ্য দিয়েই দেশে নতুন সংকট তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ (Beyond Campus: Leading Tomorrow) শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, একদিকে গণভোটের রায় অস্বীকার করা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন-পালন করা হচ্ছে। অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ বিতাড়িত ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ কারণে ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসার পাঁয়তারা করছে।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পর্যন্ত আমাদের সবার বক্তব্য ও অঙ্গীকার এক ছিল। কিন্তু দুঃখের বিষয়, ৫ আগস্টের পর থেকে যারা বর্তমানে সরকার পরিচালনা করছেন, তাঁদের অনেকেই রাতারাতি বদলে গেছেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি আগের চেয়েও দ্রুতগতিতে চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যারা ১৪ শতাধিক মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, তাদেরই কেউ কেউ অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
তিনি অভিযোগ করেন, কেউ কেউ টাকার বিনিময়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন। তবে বিতাড়িত ফ্যাসিবাদকে এ দেশে আর কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ নিয়ে জামায়াত আমির বলেন, কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে তরুণরা অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন। শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করতে হবে। ছাত্রজীবন শেষ হওয়ার পর হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হতে হবে।
তরুণদের শুধু চাকরিজীবী হিসেবে নয়, বরং সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে তরুণদের উদ্যোক্তা হতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, শুধু ঢাকায় পড়ে না থেকে তরুণদের নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে যেতে হবে। সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না। আমরা এমন পরিবর্তন চাই, যাতে বিশ্ববাসী দেখে বাংলাদেশ কী করছে এবং অন্য দেশগুলো বাংলাদেশকে অনুসরণ করে। এই অবস্থান তৈরি করতে হলে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।
More Stories
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নাশকতা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
আমরা ভারতে ঢুকে হাসিনাকে ধরে দেশে এনে ফাঁসিতে ঝুলাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা...
পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো পাঁয়তারা এবং সীমান্তের ওপার থেকে আসা উসকানি ও অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
রয়টার্স এক্সক্লুসিভ: বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এর প্রভাব...
লস এঞ্জেলেস এক্টিং একাডেমির সফল কর্মশালা সমাপ্ত
প্রখ্যাত অভিনেতা আনিসুর রহমান মিলনের পরিচালনায় লস এঞ্জেলেসের বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘লস এঞ্জেলেস এক্টিং একাডেমি’ আয়োজিত থিয়েটার ও...
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: শেখ হাসিনার ফেরা নিয়ে হুমায়ুন কবির
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...
