ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নাশকতা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে রক্তাক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous post আমরা ভারতে ঢুকে হাসিনাকে ধরে দেশে এনে ফাঁসিতে ঝুলাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
Next post যুবসমাজ ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতে দেবে না: জামায়াত আমির
Close