প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা—এই লক্ষ্য বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মানুষের কাছে পৌঁছানো এবং সমাজের কল্যাণে অবদান রাখা সম্ভব। ভালো কাজের জন্য অর্থ বা সামর্থ্যের চেয়েও সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা।
রবিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সবসময় অর্থ মুখ্য বিষয় নয়, সব সময় সামর্থ্যটাও হয়তো অনেক সময় মুখ্য বিষয় না, সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে একটি ভালো কাজ করার, মুখ্য বিষয় হচ্ছে ইচ্ছা, ইচ্ছা এবং ইচ্ছা। আমি বিশ্বাস করি, আমার এই সংগঠনের, আমার এই প্রিয় সংগঠনের প্রত্যেকটি সদস্যের সেই প্রবল ইচ্ছাটি রয়েছে, যেই ইচ্ছার মাধ্যমে সে একটি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম। আসুন, আমাদের লক্ষ্য হোক আগামী দিনে যত দিন পর্যন্ত আমরা সুস্থ থাকব, সবল থাকব, তত দিন পর্যন্ত আমাদের লক্ষ্য হোক একজন মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। দীর্ঘ ২৭ বছরের পথচলায় সংগঠনটির সদস্যরা শিক্ষা, কৃষি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করেছেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য থেকেই ১৯৯৯ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি কৃষি, শিল্প, শিক্ষা, নারীর স্বাবলম্বিতা এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিয়েছিলেন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এসব ক্ষেত্রে তাঁর উদ্যোগ ও জনকল্যাণমূলক কাজের ধারাকে সংগঠনের নিজস্ব অবস্থান থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। সভায় মন্ত্রিপরিষদের সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা যোগ দেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান।
More Stories
‘আমাদের হাত বাঁধলে আপনারই ক্ষতি হবে’: মতিউর রহমান চৌধুরী
সরকারের সমালোচনা বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ ভবিষ্যতে ক্ষমতাসীনদের জন্যই বিপদের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন...
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তার দপ্তর।...
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করে সেখানে...
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য...
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন দুপুরের খাবারের পেছনে যে অফিস থেকে সাড়ে ১০ লাখ টাকা খরচ করতেন, সেখানে বর্তমান প্রধানমন্ত্রী...
