সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তার ১৫ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের পরিবারের কর্তা। তিনি গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেয়া হয়। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত দুজন হলেন অসীমা চৌধুরী ও তার ছেলে অরিত্র বিশ্বাস। তাদের পরিবারের কর্তা স্বরূপ কান্তি বিশ্বাস দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (১২ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে আবুধাবির আল ওয়াথবা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। পরিবারটি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীলের বরাতে প্রতিবেদনে বলা হয়, পেছন থেকে ধাক্কা লাগার পর স্বরূপ কান্তি বিশ্বাস গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশের নিরাপত্তাবেষ্টনীতে আঘাত করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অসীমা ও অরিত্রর মৃত্যু হয়।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ বিভাগের প্রথম সচিব মোহাম্মদ ইসমাইল খালিজ টাইমসকে জানান, দুর্ঘটনায় মা ও ছেলে প্রাণ হারান। গুরুতর আহত স্বরূপ কান্তি বিশ্বাসকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
More Stories
সৌদিতে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ...
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি...
নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’
আমেরিকার শীর্ষ দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বছরের সেরা ৫০টি রেস্তোরাঁর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে নিউ জার্সির বাংলাদেশি খাবারের দোকান...
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস
ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত...
মালয়েশিয়া প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড
নিউইয়র্কের ব্রুকলিনে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। অ্যাডাল্ট ডে...
