অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ ও বিদেশে বিনিয়োগের বিস্তারিত তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাহেদ কালামের সই করা বিএফআইইউ পরিচালক বরাবর এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড, নগদ, বন্ড, শেয়ার, সম্পদ, এফডিআর, ডিপিএস, ঋণ হিসাব এবং পরিশোধিত ঋণের তথ্য দিতে বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিদেশে জমি ক্রয়, অর্থপাচার, শেল কোম্পানি গঠনসহ বিভিন্ন ধরনের লেনদেন ও সম্পদ অর্জনের তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিএফআইইউর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করে আসিফ মাহমুদ ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর দেশ-বিদেশে বিনিয়োগ, ব্যাংক হিসাবসহ অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা প্রয়োজন।
চিঠিতে বলা হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশীয় কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসিফ মাহমুদ এবং তার স্ত্রীসহ সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বিভিন্ন আর্থিক ও সম্পদ সংক্রান্ত তথ্য চাওয়া হয় বিএফআইইউর চিঠিতে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।
এছাড়া গত ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ উঠে। পরে সেটা আমলে নিয়ে অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিএফআইইউতে চিঠি দেয় দুদক।
More Stories
রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা
ভারতে অবস্থানরত বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, তা নিশ্চিত করতে ভারতকে আহ্বান...
দিল্লিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল
নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির জ্যেষ্ঠ নেতাদের পূর্বনির্ধারিত উচ্চপর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। আগামী...
মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে...
পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনো...
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী
পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের জাল বুনছে বলে অভিযোগ করেছেন বিএনপির...
