সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির লেখক হিসেবে সিলেটের আওয়ামী লীগ সমর্থক ‘সজীব’ নাম উল্লেখ করেছেন এবং গাজীপুর জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।
চিঠিতে লেখা ছিল-
“হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের গরীব দুঃখী মমতাময়ী মা বার বার নির্বাচিত সরকার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বার বার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন।
হে আল্লাহ- তুমি মহান ! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন সুস্থ কামনা করছি।
জুলাই ষড়যন্ত্র মামলা থেকে প্রিয় নেত্রীকে হেফাজত করুন। দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামী লীগ এর নেতা কর্মীদের হেফাজত করুন।
এদিকে, শাহজালাল মাজারের দানবাক্সের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে দানবাক্স ও ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় টাকা গণনা।
জানা যায়, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। বিপুল পরিমাণ টাকা থাকায় গণনা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা দুই বার গণনা করা হয়। গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছিল এবং ওই সময় দানের টাকা মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সর্বশেষ গণনার ৩৪ দিন পর এবার আবারো দানবাক্স ও ডেগ খোলা হলো।
More Stories
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া...
বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যের জবাব আসিফ মাহমুদের
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ...
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুইদিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা হারিকেন সামনে নিয়ে বসে প্রতিবাদ করছে- ‘গ্যাস-বিদ্যুৎ দে’। কিন্তু তাদের...
সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন মানুষকে...
‘প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম...
