জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন মানুষকে শুনতে হয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পাঁচ-ছয় মাস পার হলেও এখন সংস্কার নেই, গ্যাস-বিদ্যুৎ নেই, পেটে ভাতও নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডসহ নানা সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই সহজলভ্য নয়।
চাঁদাবাজির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন জায়গায় গরু-মহিষ চরাতেও চাঁদা দিতে হচ্ছে। বছরের ছয় মাসও হয়নি, কিন্তু চাঁদাবাজির মাধ্যমে ৫০ লাখ কর্মসংস্থান হয়ে গেছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকলে সরকারি দলের সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না, ফলে এটি কার্যকর প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে সমান সুযোগ নিশ্চিত হবে না। প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকলে তা প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সরকারি অর্থে নির্বাচনী প্রচারণা চালানো গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমরা চাই তিনি দেশে ফিরে আসুন। ফিরে এলে তার সঠিক বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি।
More Stories
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা।...
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছিল: আখতার হোসেন
আওয়ামী লীগ আসলে দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।...
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তিকে ‘একটি গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন ইনভেস্ট বাংলাদেশ...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে
বন্দর রক্ষা কমিটি, একাধিক রাজনৈতিক দল ও স্থানীয় শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ, অনশন এবং রাজপথের অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই চট্টগ্রাম...
বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, ভারতকে নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘ভারতের সাথে কোন ধরনের বৈরিতা...
বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
দীর্ঘদিনের পরিচালনাগত অচলবস্থা কাটাতে এবং প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে—বেক্সিমকো লিমিটেড...
