গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’
ভিডিও বার্তাটির দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন।
সোহেল তাজ বলেন, ‘আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটা জুলাই ৩৬ জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন জাদুঘরটা প্রদর্শন করতে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সব মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, তাদের আত্মীয়স্বজন বা সাধারণ মানুষ বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এই জুলাই জাদুঘর দেখতে এসেছেন। স্বচক্ষে দেখতে এসেছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে কীভাবে পরিচালনা করা হয়েছিল, এখান থেকে কীভাবে নির্দেশনা এসেছিল নির্বিচারে গুলিবর্ষণ করতে।’
জাদুঘরে দর্শনার্থীদের ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে প্রচণ্ড ভিড় এবং এখানে প্রতিদিন ভিড় থাকে।’
শেখ হাসিনা দেশে ফিরবেন; এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’
ভিডিওতে জাদুঘরের সামনে দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে সোহেল তাজ বলেন, ‘এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, ভিড় করছে। মিরপুর রোডের মতো ব্যস্ত একটা রাস্তা, লাইন করে সবাই দেখার জন্য আসছে।’
সবশেষে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’
More Stories
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা।...
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছিল: আখতার হোসেন
আওয়ামী লীগ আসলে দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।...
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তিকে ‘একটি গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন ইনভেস্ট বাংলাদেশ...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে
বন্দর রক্ষা কমিটি, একাধিক রাজনৈতিক দল ও স্থানীয় শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ, অনশন এবং রাজপথের অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই চট্টগ্রাম...
বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, ভারতকে নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘ভারতের সাথে কোন ধরনের বৈরিতা...
বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
দীর্ঘদিনের পরিচালনাগত অচলবস্থা কাটাতে এবং প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে—বেক্সিমকো লিমিটেড...
