যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় কবির হোসেন মৃধা নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) দিকে নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা।
রোববার দুপুরে কবির হোসেনের নিকট আত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রী (আমেরিকায় বসবাসরত) রুমা আক্তারের বরাত দিয়ে এত তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কবির হোসেন মৃধা (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে। পাঁচ বোন ও চার ভাইয়ের মধ্যে কবির হোসেন ছিলেন সবার ছোট।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় যান। সেখানে তিনি পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
হেমায়েত হাওলাদার বলেন, তিনি স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন। গতকাল শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
More Stories
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামি লীগের নতুন কমিটি ঘোষণা
গত ৫ আগস্ট ২০২৬ লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশের অরকিড রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পশ্চিম)-এর উদ্যোগে গণতন্ত্র, সংবিধান ও পুলিশ হত্যা...
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে: জামায়াত আমীরের হুঁশিয়ারি
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা...
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: তারেক রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও...
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহ্দী আমিন
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। জুলাই গণঅভ্যুত্থানের...
আসেন- দেশে আসেন, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট আবার বলে যে- ডিসেম্বর মাসে দেশে...
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ
ভারতে অবস্থানরত পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও...
