মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি সম্পাদন করা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় জাতীয় স্বার্থের বিষয়। সোমবার (৮ জুন) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রচুর অভিন্ন স্বার্থ থাকলেও, কিছু কিছু ক্ষেত্রে দুই দেশের স্বার্থের ভিন্নতা বা সংঘাত রয়েছে।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উল্লেখে করেন, গত কয়েক মাস এবং বিশেষ করে বিগত দেড় বছরের নানা ঘটনাক্রমের পর এখন এমন একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মার্কিন প্রশাসন বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিকে সঠিক বলে সমর্থন জানান তিনি।
ইসরাইলের সম্ভাব্য আপত্তির বিষয়ে খোলামেলা বক্তব্য রেখে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই দীর্ঘমেয়াদি চুক্তিটি ইসরাইল পছন্দ করতেও পারে, আবার নাও করতে পারে। তবে কৌশলগত অবস্থান থেকে মার্কিন প্রশাসন মনে করে, এই চুক্তিটি মূলত আমেরিকার নিজস্ব স্বার্থ ও সুরক্ষার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক।
তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্য নীতিতে মিত্র দেশ ইসরাইলের মনস্তাপের চেয়েও নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে বদ্ধপরিকর বর্তমান মার্কিন প্রশাসন।
More Stories
মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরান ইস্যু নিয়ে ক্রমবর্ধমান মত পার্থক্যের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে পেন্টাগনে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর হানা, টেক্সাসে দুর্যোগ ঘোষণা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মাংসখেকো 'নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম' পরজীবী শনাক্ত হওয়ায় সেখান থেকে গবাদিপশু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। শুক্রবার (৫...
মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। আজ বুধবার (৩ জুন) প্রকাশিত...
দুই দিনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে মার্কিন দূতাবাস
সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে...
গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, স্বস্তিতে প্রবাসীরা
যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন,...
ইরানের ওপর নৌ-অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের বড় ঘোষণা
ইরানের ওপর জারি করা নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...
