মিশরের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আইন শামস বিশ্ববিদ্যালয়–এর মেডিসিন অনুষদ আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক দিবসে গর্বের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে ভারত, লেবানন, সৌদি আরব, ফিলিস্তিন, দক্ষিণ সুদানসহ বিশ্বের ১৩টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরেন।
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটি ছিল বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম। চলমান পরীক্ষার ব্যস্ততার মধ্যেও বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে নিজেদের সাংস্কৃতিক স্টল প্রস্তুত ও উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক, বাংলা সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন সম্ভাবনা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার উপস্থাপন করা হয়। লাল-সবুজের পতাকা, নকশিকাঁথা, গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্যের আলোকচিত্রে সাজানো স্টলটি পুরো অনুষ্ঠানজুড়ে ছিল অন্যতম আকর্ষণ।
পাশাপাশি বাংলা গান ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। বিভিন্ন দেশের শিক্ষার্থী ও অতিথিরা বাংলাদেশি সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা উপভোগ করেন এবং স্টল ঘুরে দেখেন আগ্রহভরে।
বাংলাদেশি স্টলটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হয় জনপ্রিয় বাংলাদেশি নানা মুখরোচক খাবার। বিশেষভাবে সবার নজর কেড়ে নেয় লাইভ ফুচকা ও ঝালমুড়ির স্টেশন। এছাড়া বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্নও পরিবেশন করা হয়। আপ্যায়নের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের আতিথেয়তার অনন্য পরিচয় তুলে ধরেন।
স্টলে শাড়ি, পাঞ্জাবিসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকও প্রদর্শন করা হয়। বিদেশি শিক্ষার্থীদের এসব পোশাক পরিধান করে দেখার সুযোগ দিলে তারা উৎসাহের সঙ্গে অংশ নেন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।
বাংলাদেশি শিক্ষার্থীদের এ উদ্যোগ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন মেডিসিন অনুষদের ভাইস ডিন ডা. রানিয়া সালাহ এবং আইএসও প্রধান ডা. নায়েরা সামি। তারা বাংলাদেশি দলের সাংস্কৃতিক উপস্থাপনাকে অত্যন্ত সফল, সৃজনশীল ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
More Stories
পর্তুগালে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪
পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া...
ওমানে দুর্ঘটনার শিকার ৪ ভাইয়ের মরদেহ দেশে আসছে মঙ্গলবার
ওমানে দীর্ঘ এক যুগের প্রবাসজীবনে পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুনেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার সহোদর। বড় ভাই মুহাম্মদ রাশেদের হাত ধরে...
জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাভাষী সাবেক ইমামের যাবজ্জীবন
পূর্ব লন্ডনের কমিউনিটিতে ‘সম্মানিত’ হিসেবে পরিচিত বাংলাভাষী সাবেক ইমাম আব্দুল হালিম খানকে (৫৪) নারী ও শিশুদের ওপর ধারাবাহিক এবং ভয়াবহ...
লিবিয়ায় নির্যাতনে মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচলো না তছিরের জীবন
লিবিয়ায় মানবপাচারকারীদের নির্যাতনে মাদারীপুরের রাজৈর উপজেলার তছির ফকির (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) এই মৃত্যুর খবর...
দালালের ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধে, ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের রহিমের
পরিবারের অভাব ঘোচাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন ময়মনসিংহের আব্দুর রহিম। স্বজনদের অজান্তে দালালের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তাকে যোগ দিতে হয়...
ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিনের একটি বাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরীয় নাগরিক।...
