সময় টিভি দখলের পাঁয়তারা শুরু করেছে পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারি সাংবাদিকরা। রোববার (১০ মে) সন্ধ্যার পর সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের নেতৃত্বে এই অপচেষ্টা শুরু হয়েছে।
আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের প্রধান সমন্বয়ক রিভু এবং পাভেলরা মিলে সময় টিভিকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে প্রায় ১৮০জন আওয়ামী লীগপন্থী সাংবাদিককে চাকুরি দিয়ে নিজের পক্ষে পাল্লা ভারি করেছেন।
সময় টিভির সাংবাদিকরা জানিয়েছেন, পতিত ফ্যাসিস্ট সাংবাদিক আহমেদ জুবায়ের টিভিতে প্রবেশ করে অবৈধভাব সিইও জুবায়ের বাবুকে চাকুরিচ্যুতির চিঠি দেন। যেটি আহমেদ জুবায়ের করতে পারেন না। এই অবৈধ চিঠি প্রত্যাখান করেন জুবায়ের বাবু। তিনি অফিসে অবস্থান করেন। তার পক্ষের সাংবাদিকরা নিজেরাই অফিসে অবস্থান নিয়েছেন।
এ নিয়ে সময় টিভিতে উত্তেজনা বিরাজ করছে। সময় টিভি বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম প্রচারযন্ত্রে পরিণত হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে ন্যাক্করজনক ভূমিকায় অবতীর্ণ হয়। সময় টিভি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদনও করেছিলো।
৫ আগস্ট পটপরিবর্তনের পর সময় টিভি কর্তৃপক্ষ সিইও হিসাবে সিনিয়র সাংবাদিক জুবায়ের বাবুকে নিয়োগ দেন। সময় টিভির গুনগন পরিবর্তন আনেন। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত সাংবাদিকদের পদোন্নতিও দেন। কিন্তু ঘাপটি মেরে থাকা আহমেদ জুবায়ের হঠাৎ দৃশ্যপটে এসে সময় টিভি দখলে মরিয়া হয়ে উঠেন। এ বিষয়ে জানতে চাইলে সময় টিভির সিইও জুবায়ের বাবু জানিয়েছেন, অবৈধভাবে সময়টিভি দখল করার পাঁয়তারা শুরু করেছে পতিত আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র। সময় টিভির সাংবাদিকরা এই নিয়ে আতংকিত।
More Stories
হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে : কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না। বড়...
আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশকে...
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের...
দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
শকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...
লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির...
ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম...
