সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জাহাঙ্গীর আলম (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) রাতে নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওই দিন শনিবার সকালে সৌদি আরবের রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার পাগলা থানা এলাকার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গী মিয়া দেড় বছর আগে সৌদি আরবে যান। সেখানে জাহাঙ্গীর আলম পরিচ্ছনতার কাজ করতেন। সকালে বাতা মার্কেট এলাকায় পরিচ্ছনতার কাজ করার সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটরাস্থলেই মারা যান জাহাঙ্গীর।
নিহত জাহাঙ্গীর আলমের ভাই আলমগীর হোসেন বলেন, আমার ভাই জাহাঙ্গীরের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। সরকার যেন আমার ভাই এর মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়।
More Stories
নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’
আমেরিকার শীর্ষ দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বছরের সেরা ৫০টি রেস্তোরাঁর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে নিউ জার্সির বাংলাদেশি খাবারের দোকান...
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস
ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত...
মালয়েশিয়া প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড
নিউইয়র্কের ব্রুকলিনে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। অ্যাডাল্ট ডে...
যুক্তরাজ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় হাফেজ সাদ মুহাম্মদ নূর
যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। হাফেজ সাদ নূর রাজধানীর মিরপুর...
দিল্লিতে আ.লীগ নেতা বক্তা থাকা সেমিনারের অনুমতি দেওয়া হয়নি
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘নতুন বিতর্ক এড়াতে’ ভারতের নয়াদিল্লিতে একটি সেমিনার শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাব...
