করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট জন পুরুষ ও পাঁচ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন।
৭ মে, বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরো বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ছয় জন, ঢাকা বিভাগে তিন জন এবং চট্টগ্রাম বিভাগে চার জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ছয় জন ষাটোর্ধ্ব, চার জন ৫১-৬০ বছরের মধ্যে, দুই জন ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সব তথ্য জানালেও মৃত্যুর তত্য জানাননি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ওই সময় তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদের দিতে পারছি না, আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’
ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ৩৮২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৮৬৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছে ১৩০ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯১০ জন।’
এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৭৯০ জন, মৃত্যু হয় ৩ জনের। নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৭৭১টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৪১টি। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মারা যায় ১ জন।
More Stories
লস এঞ্জেলেসে ‘জালালাবাদ সিনিয়র এন্ড লাইফটাইম মেম্বার এপ্রিসিয়েশন ডে ২০২৬’ উদযাপন
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক , লস এঞ্জেলেস: দু’টি পাতা একটি কুড়ির দেশ, শাহজালাল (র.)’র পূন্যভূমি খ্যাত বৃহত্তর সিলেট’র...
বটমূলে ছায়ানটের বর্ষবরণ
অন্ধকার সরিয়ে রাজধানীর আকাশে তখন ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে ভোরের আলো। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই রমনার...
সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
পয়লা বৈশাখে হালখাতার বকেয়া পরিশোধের মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের...
স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো এই দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।...
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
