শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক , লস এঞ্জেলেস:
দু’টি পাতা একটি কুড়ির দেশ, শাহজালাল (র.)’র পূন্যভূমি খ্যাত বৃহত্তর সিলেট’র এক সুপ্রচীন ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নাম ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’। উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত প্রায় তিন যুগ ধরে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইন্ক’ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দিনে দিনে যাদের অর্থ আর শ্রমে আজ একটি শক্ত অবকাঠামো ও সুশৃঙ্খল এক বিশাল অর্গানাইজেশনে পরিণত হয়েছে তাদের সম্মান আর শ্রদ্ধা জানানোর এই আয়োজন।
ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জালালাবাদ কমিউনিটির সেইসব সম্মানিত প্রবীণ বা ষাটোর্ধ্ব অগ্রজদেরকে নিয়ে ‘সিনিয়র এপ্রিসিয়েশন ডে’ উৎসব পালন ও আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত রবিবার (১২ই এপ্রিল) দুপুর ২টায় নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টলোজিতে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান জনাব আব্দুল মুনিম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব লায়েক আহমেদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এবারের অনুষ্ঠান দুটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে প্রবীণদের সম্বর্ধনা- পরিচালনা করেন মহিলা সম্পাদিকা মিসেস সুলতানা সুবহান ও সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য বদরুল আলম মাসুদ।
মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সভাপতির শুভেচ্ছা বক্তব্য প্রদানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে ‘সিনিয়র ডে’ পালনের কো-অর্ডিনেটর সুলতানা সুবহান ও বদরুল আলম মাসুদ’র পরিচালনায় স্ক্রিনে স্লাইড শো’র মাধ্যমে গত তিন যুগের বিভিন্ন মুর্তপ্রতীকের স্মৃতিচারণ করা হয়। এরপর কমিউনিটির অনেকেই আজ যারা আমাদের মাঝে বেঁচে নেই এবং এই সংগঠনের যারা ছিলেন নিবেদিত প্রাণ সেই সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা আসাদ জামান।
অনুষ্ঠানে উপস্থিত অনেক প্রবীণ পুরুষ এবং মহিলা স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন, কেউ আবার গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। এঅবস্থায় কেবিনেটের সকল সদস্যরা মিলে প্রতি টিবিলে গিয়ে প্রবীণদের হাতে গিফট তুলে দেন। এসময় মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে হলের পরিবেশ।
ইতিমধ্যে চা পানের বিরতি শেষে সংগঠনের সিনিয়র সহসভাপতি দরাজ কন্ঠের অধিকারী, অনলগর্সি বক্তা সৈয়দ নাসির জেবুল মঞ্চে উঠে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আজীবন সদস্যপদ লাভকারীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঞ্চে আসার অনুরোধ জানান এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নতুন আজীবন সদস্যদের হাতে একটি করে গোলাপ স্টিক ও ব্যাজ পরিয়ে দেন কেবিনেটের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সভাপতি জনাব আব্দুল মুনিম বলেন, জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যত জন সদস্য হয়েছেন শুধু আজকেই তার দিগুণ সদস্য নিবন্ধিত হয়েছেন। তিনি বলেন সকল সদস্যদের জমাকৃত যে অর্থ সংগৃহীত হয়েছে তা দিয়ে অচিরেই কোনো একটা লাভজনক ব্যবসা খোলার পরিকল্পনা রয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া বছর জুড়ে চ্যারিটি ফান্ডের মাধ্যমে বিভিন্ন মানবউন্নয়ন কাজ, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, দুর্যোগকালীন সহায়তা প্রদান, কৃতী শিক্ষার্থীদের এওয়ার্ড ও বৃত্তি প্রদানসহ নানাবিধ মহতি কার্যক্রম পরিচালনা করে চলেছে। উল্লেখ্য, বর্তমানে ক্যালিফোর্নিয়ায় একটি বিশাল প্রকল্প প্রায় বিশ একর জমির উপর কবরস্থান তৈরির কাজ চলছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের এসব ধারাবাহিক কার্যক্রম আমাদের বাংলাদেশী কমিউনিটির কাছে খুবই প্রসংশনীয় এবং অনুকরণীয় বলে অনেকে মনে করেন।
More Stories
বটমূলে ছায়ানটের বর্ষবরণ
অন্ধকার সরিয়ে রাজধানীর আকাশে তখন ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে ভোরের আলো। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই রমনার...
সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
পয়লা বৈশাখে হালখাতার বকেয়া পরিশোধের মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের...
স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো এই দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।...
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
