মৌলভীবাজারে করোনাভাইরাস সন্দেহে এক লন্ডন প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। আর এ ঘটনার খবর পেয়ে প্রশাসন ওই মহিলার বাসাসহ আসেপাশের ৫টি বাসার সকল মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান, মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত পরিমল দেব।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারতি কানুনগো জানান, রবিবার দুপুরে শহরের কাশিনাথ রোডের ওই রোগীকে মুমূর্ষুবস্থায় হাসপাতালের নিয়ে আসলে তার শরীর ঠান্ডা পাওয়া যায়। এ সময় তাকে ইসিজি করে দেখা যায় তিনি মারা গেছেন পরে তার স্বজনরা তাকে নিয়ে দাফন করেন। সোমবার দুপুরে স্বাস্থ্য বিভাগ খবর পায় নিহত ওই মহিলার জ্বর সর্দি, কাশি ছিলো এরপর সোমবার বিকেলে তারা ওই বাসায় গিয়ে অনেকটা করোনার সিমটম অনুমান হলে সাথে সাথেই কাশিনাথ রোডে ওই মহিলার বাসার আশে পাশের ৫টি বাসাকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিনেন্দু ভৌমিক জানান, মারা যাওয়া ওই মহিলার নাম রেজিয়া বেগম বয়স ৬০ বছর তিনি এক মাস আগে ইংল্যান্ড থেকে দেশে আসেন। তবে তিনি তিনি কোন রোগে মারা গেছেন তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা।
মৌলভীবাজার বিএম এ নেতা ডা: ছাব্বির আহমদ জানান, প্রায় ১ মাস পূর্বে রেজিয়া বেগম (৬০) নামের এই নারী যুক্তরাজ্য থেকে দেশে আসেন। শহরের কাশিনাথ রোডের এম.আর.ভিলা নামীয় নিজেস্ব বাসায় বসবাস করতেন।
২২ মার্চ দূপুর দেড় টার দিকে রেজিয়া বেগমকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ কাশিনাথ রোডের বাসায় নিয়ে গোসল শেষে কাপনের কাপড় পড়িয়ে রাত ৯টার দিকে একটি ফ্রিজিং গাড়ীতে রাখা হয়।
সোমবার দুপুরে সদর উপজেলার ভাদগাঁও গ্রামে স্বামীর বাড়ি নেয়া হয়। ওখানে দূপুর ২টায় গাড়ীতে রাখা অবস্থায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় একই উপজেলার গিয়াস নগরে। সেখানে বিকেল ৩টায় ২য় জানাজা শেষে মাদ্রাসার পাশে লাশ দাফন করা হয়।
এঘটনার পর শহরের কাশিনাথ রোডের ৫টি বাসাকে প্রশাসন হোম কোয়ারেন্টাইনে আওতায় নিয়ে আসে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফ মিলে ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার মো: ফারুক আহমদ জানান, এ রেজিয়া বেগম মারা যাওয়ার পরে পর তার বাসার লোক, হাসপাতালের ডাক্তার স্টাফ, বহনকরা গাড়ির চালক, গোসল, জানাজা, দাফনে অংশ নেয়া অসংখ্য মানুষ সম্পৃক্ত হয়েছেন। পুলিশ প্রশাসন তাদের প্রত্যেককেই নিজেদের স্বার্থে এই মৃত্যুর কারণটি সনাক্ত হওয়ার পূর্ব পর্যন্ত যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে তারা যেন তা মেনে চলেন। একই সাথে বাকী যারা সম্পৃক্ত হয়েছেন তারাও যেন নিজ দায়িত্বে সতর্ক হন। তিনি জানান একই সাথে তারা ওই এলাকায় মাইকিং করে অনান্য বাসিন্দাদের সবাইকে সর্তক করেছেন।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
