বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালনে বাহরাইনে ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দূতাবাসের পরামর্শে বাংলাদেশ সমাজ দিবসটির কার্যক্রম নিজ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সূচনা করেন।
সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি অভিনাশ পাল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস, বাহরাইনে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আশিফ আহমেদ, অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন।
এছাড়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সহ-সভাপতি মারুফ হোসেন চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু পদদেব, সোহেল মিয়া, সামছুল হক সহ বাংলাদেশ সোসাইটি, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
