ইরানের ওপর জারি করা নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উভয়মুখী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।
হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বেশ কয়েকটি শর্তের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
ট্রাম্পের দেওয়া প্রধান শর্ত:
ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন অবরোধ প্রত্যাহারের পাশাপাশি ইরানকে বেশ কিছু কঠোর শর্ত মেনে নিতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে:
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ: ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না।
মুক্ত জাহাজ চলাচল: হরমুজ প্রণালি কোনো ধরনের শুল্ক (টোল) ছাড়াই সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য অবিলম্বে উভয়মুখী ও উন্মুক্ত করে দিতে হবে।
মাইন অপসারণ: প্রণালিতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। ট্রাম্প জানান, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপার দিয়ে এরই মধ্যে অসংখ্য মাইন ধ্বংস করা হয়েছে।
ইউরেনিয়াম ধ্বংস: প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘নিউক্লিয়ার ডাস্ট’ খনন করে সম্পূর্ণ ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে যুক্তরাষ্ট্র এই কাজ করবে।
‘বাড়ি ফিরে যান’, নাবিকদের উদ্দেশে ট্রাম্প
নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অবরুদ্ধ জাহাজগুলোর নাবিক ও কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের অভূতপূর্ব নৌ-অবরোধের কারণে যেসব জাহাজ হরমুজ প্রণালিতে আটকে ছিল, তারা এখন নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারে। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের পক্ষ থেকে পরিবারের সবাইকে হ্যালো বলবেন।
তিনি বলেন, আপাতত কোনো অর্থ লেনদেন বা তহবিল ছাড় করা হবে না। আরও কিছু কম গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে বসছি।
More Stories
হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করতে বাধ্য হলেন তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ডিএনআই) পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড। দীর্ঘদিন ধরে তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত ছিলেন।...
৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, বিপাকে বিদেশিরা
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাম্প্রতিক ছাঁটাইয়ের ঢেউয়ে সবচেয়ে বেশি চাপে পড়েছেন এইচ-১বি ভিসায় কর্মরত বিদেশি প্রযুক্তিকর্মীরা। চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে...
ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিত করে বিল অনুমোদন মার্কিন সিনেটে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি...
জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের...
ইরানকে সাহায্য করায় ৩ ব্যক্তি ও ১১ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুদ্ধে ইরানকে সাহায্য করার অভিযোগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ও চীনের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের...
সিএনএন ‘নির্বোধ’, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের ওপর তীব্র...
