পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কুয়ালালামপুরের পাঁচ তারকা একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বি এম বাবুল হোসেন।
সাধারণ সম্পাদক তাছমীম আহমেদ ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ ও কামরুজ্জামান কামাল। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মশিউর রহমান লিঙ্কন।
সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক রাসেদ বাদল, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, রেজাউল করিম লায়ন, মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত হোসেন তিনু, ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লাসহ অনেকে।
পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় এবং করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
