রান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভূয়সী প্রশংসা করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (১৮ জুন) এটিকে একটি ‘ঐতিহাসিক দলিল’ এবং ‘জাতীয় দৃঢ়তা ও দায়িত্বশীল কূটনীতির ফসল’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। খবর আল জাজিরা ও আনাদুলু এজেন্সির।
মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ স্বাক্ষরিত চুক্তির ছবিসহ দুটি পৃথক পোস্টে পেজেশকিয়ান বলেন, এই দলিলটি এমন এক জাতির কণ্ঠস্বরকে প্রতিফলিত করে, যারা কোনো হুমকি বা চাপের কাছে নিজেদের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন দেয়নি। আজ যা লিপিবদ্ধ হয়েছে, তা জাতীয় অধ্যবসায় ও রাজনৈতিক বিচক্ষণতার ফল।
দ্বিতীয় একটি বার্তায় ইরানের রাষ্ট্রপতি এই সমঝোতা স্মারকটিকে শক্তিশালী ইরানের পক্ষ থেকে একটি বার্তা হিসেবে উল্লেখ করে বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধার ছায়ায় শান্তি অর্জিত হবে।’ তিনি আরও জানান, ইরান তার মর্যাদা, স্বাধীনতা, অগ্রগতি ও আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে বিশ্বশান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
কয়েকমাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ বিষয়ে আলোচনা শুরুর লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের এই সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের ঘোষণার একদিন পর তাঁর এই মন্তব্য এলো।
More Stories
সৌদির ডাকে সাড়া দেননি ট্রাম্প, বাব এল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এই দ্বীপটি জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব...
ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংলাপ এবং...
নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। অপরদিকে এখনো নিখোঁজ আছেন প্রায় দুই হাজার মানুষ। শুক্রবার (২৮...
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় এলাকায় পাহাড় ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো...
ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব
মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল ভিসার...
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ...
