মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংলাপ এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর।
পেজেশকিয়ান বলেন, “আমরা যদি সংলাপের মাধ্যমে এবং সমঝোতা স্মারকের ভিত্তিতে অগ্রসর হই, তবে আমরা সমস্যার সমাধান করব এবং আমাদের অধিকার সুরক্ষিত করব।”
তিনি বলেন, “দেশ, অঞ্চল এবং বিশ্বের স্বার্থেই ট্রাম্প যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন এবং ইসরায়েল যেন নিরাপত্তাহীনতা ও আগ্রাসনের কারণ না হয়।”
তিনি জানান, ইরান যুদ্ধ সমর্থন করে না, তবে যেকোনো আক্রমণের কঠোর জবাব দেবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা যুদ্ধ পছন্দ করি না, কিন্তু আমরা আগ্রাসনের বিরুদ্ধে শক্তি নিয়ে রুখে দাঁড়াব এবং নিজেদের রক্ষা করব। নিজেদের ভূখণ্ড রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ একটি ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে না।”
More Stories
সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, হুথিদের অস্ত্রভাণ্ডার কতটা আধুনিক?
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি সৌদি আরবের ভূখণ্ডে টানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সিরিজ হামলা চালাচ্ছে। গত...
নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া
মালয়েশিয়ায় স্থানীয় ও প্রবাসী শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করা হচ্ছে। ২০২৭...
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই আইনজ্ঞ দক্ষিণ আফ্রিকার...
রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন
চলতি বছর (২০২৬) সাহিত্যের নোবেল পুরস্কার অর্জন করেছেন কানাডার প্রখ্যাত সাহিত্যিক ও কবি অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি...
হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার (২৬...
সৌদির ডাকে সাড়া দেননি ট্রাম্প, বাব এল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এই দ্বীপটি জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব...
