বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, একজন রাজনৈতিক নেতার জীবনের ‘অন্ধকার অংশ’ সংসদে আলোচিত হোক, তা তিনি চান না।
বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ২০২১ সালে মামুনুল হককে ঘিরে আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ তোলেন।
সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তার বক্তব্যে বলেন, মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল?
আবু আশফাকের এই বক্তব্যের পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে অপ্রাসঙ্গিক বিষয় সংসদে না আনার পরামর্শ দেন। স্পিকার বলেন, একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করা হয়েছে। সাধারণত যার এই সংসদে এসে সরাসরি জবাব দেওয়ার সুযোগ নেই, তার সম্পর্কে অভিযোগ তোলা সমীচীন নয়।
মুতা বিয়ে প্রসঙ্গে স্পিকার কিছুটা রসিকতা করে বলেন, মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এসবের বিষয়ে বিশেষজ্ঞ মনে হয়? এগুলো নিয়ে সংসদে আলাপ-আলোচনা না হওয়াই ভালো।
এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তীব্র আপত্তি জানান বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, মামুনুল হক সম্পর্কে দেওয়া তথ্যটি ‘একেবারেই ভুল’।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উনি মুতা বিয়ে করেন নাই। গাজীপুরে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাকে হেনস্তা করা হয়েছিল নারায়ণগঞ্জে। উনি বিয়ে করেছিলেন, এটা প্রতিষ্ঠিত।
ভুল তথ্য সম্বলিত এই বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য তিনি স্পিকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান।
আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনিও বলেন, যা অসংসদীয় এবং সমীচীন নয়, তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হোক। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান মুতা বিয়ের ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেন, একসময় মুতা বিয়ে করা যেত। এটা এখন হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। এখন আর তা করা যাবে না।
সব পক্ষের বক্তব্য ও যুক্তি শোনার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চূড়ান্ত সিদ্ধান্ত জানান। তিনি বলেন, মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, সেটা আমি চাই না। এরপর তিনি সংশ্লিষ্ট বক্তব্যটি সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগসহ তৎকালীন সরকারদলীয় কর্মী-সমর্থকেরা। মামুনুল হক তখন দাবি করেন, ওই নারী তার বিবাহিত স্ত্রী। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে হেফাজতের কর্মী-সমর্থক ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
More Stories
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘আইন কর্মকর্তা’ হলেন জাইমা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের...
ফ্যামিলি কার্ড পাবেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও: মীর শাহে আলম
দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া...
যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব...
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা...
