কাতারে যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট বাতিল করা হবে, তাদের বাতিলের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। অন্যথায় তাদের জরিমানার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত নিরাপদ ভ্রমণবিষয়ক এক ওয়েবিনারে বক্তব্য দিতে গিয়ে বিমানবন্দর পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলি আহমেদ আলি আল কুয়ারি জানান, রেসিডেন্স পারমিট বাতিলের পর প্রাপ্ত গ্রেস পিরিয়ড ৩০ দিন থেকে কমিয়ে দুই সপ্তাহ করা হয়েছে।
আল কুয়ারির ভাষ্য অনুযায়ী, ‘আগে এটি ৩০ দিন ছিল, তবে বর্তমানে তা দুই সপ্তাহ।’ তিনি আরও বলেন, নির্ধারিত ১৪ দিনের সময়সীমা অতিক্রম করে দেশে অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিদিন ১০ কাতারি রিয়াল হারে জরিমানা দিতে হবে।
এ সময় ভিজিটরদের পাসপোর্টে সংযুক্ত ভিসা স্ট্যাম্পে উল্লিখিত ভিসার বৈধতা ও অবস্থানের মেয়াদ সতর্কতার সঙ্গে যাচাই করার আহ্বান জানান তিনি। আল কুয়ারি উল্লেখ করেন, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে।
ভ্রমণের আগে যাত্রীদের মেতরাশ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের অবস্থা যাচাই করারও পরামর্শ দেন আল কুয়ারি। এর মধ্যে বকেয়া ট্রাফিক জরিমানা, অতিরিক্ত অবস্থানের জরিমানা বা ভ্রমণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন অন্যান্য বকেয়া রয়েছে কি না, তা পরীক্ষা করার কথা বলেন তিনি।
আল কুয়ারি আরও জানান, নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট স্থানান্তর করতে ইচ্ছুক বাসিন্দারা মেতরাশ অ্যাপের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
More Stories
সৌদির ডাকে সাড়া দেননি ট্রাম্প, বাব এল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এই দ্বীপটি জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব...
ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংলাপ এবং...
নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। অপরদিকে এখনো নিখোঁজ আছেন প্রায় দুই হাজার মানুষ। শুক্রবার (২৮...
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় এলাকায় পাহাড় ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো...
ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব
মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল ভিসার...
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ...
