প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদে তিনি প্রবাসীদের নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্না করে করেন।
সংসদে জামায়াত আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করারও আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন যোদ্ধা। আমাদেরকে অবশ্যই তাদেরক সম্মান করতে হবে।
প্রবাসীদের নানাবিধ সমস্যা নিরসন ও তাদের অধিকার রক্ষায় একটি কার্যকর ও দায়িত্বশীল টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিত ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে এ আহ্বান জানান তিনি।
প্রবাসী কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে আনার দাবি জানান। পাশাপাশি, প্রয়োজনে তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদান করারও জোর দাবি করেন।
ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিত ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, প্রবাসীদের রেমিট্যান্সের ওপর টিকে আছে দেশের অর্থনীতি, কিন্তু তারাই নানা সমস্যায় জর্জরিত। প্রবাসীদের যাবতীয় সমস্যা সমাধান ও তাদের কর্মসংস্থান আরো বাড়াতে টাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি।
শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে প্রবাসীদের নানা সংকট সমাধানে টাস্কফোর্স গঠন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
More Stories
শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বক্তব্য নিয়ে যা বলছে জামায়াত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার পরিকল্পনার খবরটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। বার্তা...
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে...
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য...
‘শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...
